বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী আমীর হুসেনকে মুক্তিযোদ্ধাদের সমর্থন

  • আপডেট টাইম রবিবার, ৯ মার্চ, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে  ॥ বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে একমাত্র মুক্তিযোদ্ধা প্রার্থী আওয়ামীলীগ সভাপতি আমীর হুসেন মাষ্টারকে দলমত নির্বিশেষে সমর্থন দিয়েছেন উপজেলার মুক্তিযোদ্ধাগণ। গতকাল শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তারা সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়ে আমীর হুসেন মাষ্টারের পক্ষে গণসংযোগে নামেন। স্থানীয় বড় বাজার ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পথসভায় মিলিত হন। পথসভায় মুক্তিযোদ্ধাগণ মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টারকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে উপজেলাবাসীর প্রতি আহবান জানান। এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে সমর্থন প্রদানের লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোতাব্বির মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অনিল কুমার চৌধুরী, শেখ নমির আলী, আব্দুর রহমান, সুকুমার দাস, দেবেশ অধিকারী, এমএ হায়দার, রামলাল দাস, রতিশ রঞ্জন দাশ, আব্দুস সহিদ, মোস্তফা আলী, গোপাল সরকার, নির্ধন গোপ, দেবীচরণ দাস প্রমূখ। এছাড়াও বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, শাহজাহান মিয়া ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মুর্শেদুজ্জামান লুকু। বক্তারা মুক্তিযোদ্ধা আমীর হুসেনকে দলের একক প্রার্থী ঘোষনা করতে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com