বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ভর্তি জালিয়াতিতে জড়িত ঢাবির ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৬৭৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলের করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেট অনুমোদন পেয়েছে। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন-ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের নাভিদ আনজুম তনয়, পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মহিউদ্দীন রানা, ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মামুন। এরা তিন জন জালিয়াত চক্রের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করত। রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিল। ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। জালিয়াতের অভিযোগে ছাত্রত্ব বাতিল হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, মনোবিজ্ঞান বিভাগের বায়েজীদ, সংস্কৃত বিভাগের প্রসেনজিৎ দাস, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারদিন আহমেদ সাব্বির, অর্থনীতি বিভাগের রিফাত হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের রাফসান করিম, বাংলা বিভাগের আখিনুর রহমান অনিক, ইতিহাস বিভাগের টিএম তানভীর হাসনাইন, শিক্ষা ও গবেষণা বিভাগের মুন্সী সুজাউর রহমান ও পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নাজমুল হাসান নাঈম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com