বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরে দোকান চুরির ঘটনায় আরো ৩ চোর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দোকান চুরির ঘটনায় আরো ৩ চোরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল শহরের সার্কিট হাউজ রোড এলাকার বাবুল মিয়ার পুত্র ইকবাল (২০) ও একই এলাকার মিন্নত আলীর পুত্র রকিবুল ইসলাম (২২) ও হরিপুর এলাকার মৃত বাচ্চু মিয়ার পুত্র রুবেল মিয়া (২০)। গত বুধবার দিবাগত গভীররাতে সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ডালিম আহমেদ, এসআই আব্দুল মুকিত চৌধুরী ও রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫০টি চোরাই মোবাইল কার্ড ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওসি তদন্ত মোহাম্মদ ডালিম আহমেদ জানান, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com