বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

অবশেষে মেরে ফেলা হলো সুতাংয়ে অবমুক্ত লক্ষ্মী পেঁচা

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে মেরেই ফেলা হলো হবিগঞ্জের সুতাং বাজার এলাকায় অবমুক্ত করা বিলুপ্ত লক্ষ্মী পেঁচাটিকে। শনিবার কে বা কারা লক্ষ্মী পেঁচার মাথায় ঢিল মারলে পাখিটি মারা যায়। এর আগে, শুক্রবার কিশোরদের হাতে ধরা পড়া পেঁচাটিকে অবুমুক্ত করেন এলাকার পাখি প্রেমী সৈয়দ মোঃ রাসেল।
এ বিষয়ে তিনি জানান, কিশোরদের হাত থেকে রক্ষা করে পাখিটিকে অবমুক্ত করা হয়েছিল। কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া পাখিটি হয়তো বেশিদূর উড়ে যেতে পারেনি। চঞ্চল কিশোরেরা হয়তো পরদিন পাখিটিকে দেখতে পেয়ে পুনরায় তাড়া করেছে। ধারণা করা হচ্ছে, তাদের ঢিলের আঘাতেই হয়তো পাখিটি মারা গেছে। তবে কে বা কারা মেরেছে তা জানা যায় নি বলে জানান তিনি। তিনি আরও জানান, সুতাং বাজারের পার্শ্ববর্তী একজন পেঁচাটিকে রাস্তার পাশে ছটফট করতে দেখে তাকে খবর দেয়। পরে তিনি গিয়ে দেখতে পান প্রকৃতির শোভা লক্ষ্মী পেঁচাটি আর বেঁচে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাজমা খাতুন বলেন, বনাঞ্চল উজাড় হয়ে যাওয়াসহ নানা অনিয়মের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। সাদা বণের অত্যন্ত সুন্দর লক্ষ্মী পেঁচাগুলো অনেক আগে প্রকৃতিতে দেখা গেলেও এখন বিলুপ্তির পথে। তবে এই পেঁচাটিকে মেরা ফেলা উচিত হয়নি।
উল্লেখ্য, শুক্রবার সকালে সুতাং বাজার এলাকার কিশোর কঞ্চন ও তার বন্ধুরা একটি লক্ষ্মী পেঁচাকে আটক করে। বিকেলে পাখি প্রেমী সৈয়দ রাসেল তাদেরকে বুঝিয়ে পাখিটিকে অবমুক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com