শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

নবীগঞ্জে বাস উল্টে ২০ যাত্রী আহত

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ৬৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের ফুলতলী বাজার নামকস্থানে যাত্রীবাহী বাস উল্টে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাস হবিগঞ্জ-ব (০৫-০০২০) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার নামকস্থানে হযরত শাহ মুশকিল আহসান (রঃ) মাজারের নিকটে পৌছাঁ মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কস্থ একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহতদের উদ্ধার করতে আসা এক যুবক জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছি। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে বাস চালক আবুল হোসেন এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের এএসআই মোঃ কামরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com