রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে খালভরাটে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ ॥ উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সরকারী খাল ভরাটের অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এক্ষেত্রে তহশীলদারের আপত্তি গ্রাহ্য করা হয়নি। প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নিমিত্তে গতকাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার তহসীলভুক্ত ঝিটগাঁ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেনের পুত্র ইয়ারুপ মিয়া নিকটবর্তী ফুটারচর মৌজার ১নং খতিয়ানের খাল ভরাট করায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। খবর পেয়ে গোপলারবাজারের তহশীলদার ঘটনাস্থলে গিয়ে খাল ভরাটে নিষেধাজ্ঞা দেন। এনিয়ে স্থানীয় ফুটারচর গ্রামের মজিদ মিয়ার ছেলে আবদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com