বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮
  • ৮১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসিবুল হক তানিন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পুলিশ তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এসআই জাকির হোসেন, এএসআই প্রাণেশ দাশ, এএসআই জাকির শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তানিন পালিয়ে যাওয়ার  চেষ্টা  চালায়। এ সময় কৌশলে পুলিশ থাকে আটক করে। তার বিরুদ্ধে দু’টি মামলার ওয়ারেন্ট রয়েছে। ১টি মামলায় এক বছরের কারাদন্ড ও ১লাখ ৪৮ হাজার ৭শত ৬১ টাকা জরিমানা। অনাদায়ে আরো ১মাসের  কারাদন্ড। গ্রেফতারকৃত তানিন শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মরহুম সাহিদুল হকের পুত্র। থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com