মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

হবিগঞ্জ খাদ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আব্দুর রউফের ইন্তেকাল সকাল ১০ টায় কোর্ট মসজিদে জানাযা

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৪৫৮ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ৭ জানুয়ারী দুপুর ১২. ৪০ ঘটিকায় ঢাকাস্থ বড় ছেলের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর।
জানাযায়, বানিয়াচং সদরের মজলিসপুর গ্রামের বাসিন্দা, তুখোড় খেলোয়াড়, খাদ্য বিভাগের কর্মকর্তা মোঃ আব্দুর রউফ বাধ্যজনিত স্বাস্থ্যব্যাধির কারণে কয়েক বছর যাবত হবিগঞ্জ সবুজবাগ আবাসিক এলাকায় “শান্তনীড়” নিজ বাসায় অবস্থান করছিলেন।
দুই সপ্তাহ পূর্বে বড় ছেলে ব্যাংকারের ঢাকাস্থ বাসায় স্থানান্তর করা হয়। গতকাল রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুন্যগ্রাহী রেখে গেছেন।
বড় ছেলে মুর্শেদ কামাল শাহীন ন্যাশনাল ব্যাংক প্রধান কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ছোট ছেলে রাসেদ কামাল সুমন হবিগঞ্জ শাখার ফাস্ট এক্সিকিউটিভ অফিসার।
আজ সোমবার সকাল ১০টায় কোর্ট মসজিদ প্রাঙ্গনে জানাযার নামায শেষে হবিগঞ্জ রাজনগর পৌর কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com