বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের বিষপানে কিশোরী মৃত্যুবরণ

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের হরিপুর গ্রামে আখি রাণী দাশ (১২) নামের এক কিশোরী বিষপানে মৃত্যুবরণ করেছে। সে ওই গ্রামের শংকর দাশের কন্যা। গত সোমবার রাত ১১টার দিকে সকলের অগোচরে ওই কিশোরী বিষপানে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে কিশোরীর পরিবার পুলিশকে অবগত না করেই লাশ দাহ   করতে চাইলে এসআই কপিল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গতকাল মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে ওই কিশোরীর লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে পুলিশ। আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, তার পিতা শংকর দাশ জানিয়েছে তার কন্যা সকলের অগোচরে বিষপান করেছে। তবে কি কারণে সে বিষপান করেছে এ কারণ সে জানাতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com