বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নাগরিক কমিটির উদ্যোগে ফ্রে মেডিকেল ক্যাম্প

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৭৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পূর্ব ভাদৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম। সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ ও প্রফেসর ইকরামুল ওয়াদুদ, চক্ষু সার্জন ও কনসালটেন্ট ডাঃ সৈয়দ হামেদুল হক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, গোপায়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, রোটারিয়ান আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, সিরাজ মিয়া চেীধুরী, দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, সিনিয়র স্টাফ ফটোগ্রাফার রনু বিশ্বাস। বক্তব্য রাখেন হবিগঞ্জ নাগরিক কমিটির সদস্য তাহমিনা বেগম গিনি, আব্দুল মোতালিব মমরাজ, সিরাজ মিয়া চৌধুরী, আব্দুল মোছাব্বির তালুকদার কুতুব, পিংকু চন্দ্র শীল প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব ফরিদ মিয়া।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগের প্রশংসা করে জেলার প্রত্যন্ত অঞ্চলে এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আহবান জানান। ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু সার্জন ও কনসালটেন্ট ডাঃ সৈয়দ হামেদুল হক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, ডেন্টাল সার্জন ডাঃ এসএস আল আমিন সুমন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ নির্ঝর ভট্টাচার্য্য, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নিয়াজ মোর্শেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com