বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগে অনুশীলনের জয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনায় এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগে গতকালের খেলায় জয়লাভ করেছে অনুশীলন ক্রিকেট ক্লাব। তারা স্বর্ণালী ক্লাবকে ৬ উইকেটে হারায়।
জালাল স্টেডিয়ামে গতকালের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বর্ণালী ক্লাব ৩৮ ওভারে ১২৮ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে রুবেল ও তারেক ১৯ রান করে এবং জনি ১৮ রান সংগ্রহ করে। অনুশীলনের তুষার ৩টি, ইছন ও হাসান ২টি করে উইকেট লাভ করে। জবাবে অনুশীলন ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে আশরাফুল ৩৮, ঝন্টু ৩০ ও পলাশ ১৭ রান সংগ্রহ করে। স্বর্ণালীর সোহেল পায় ২ উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com