বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

স্লুইস গেইট পর্যন্ত বিস্তৃত বড় ড্রেন নির্মাণ কাজ পরিদর্শণ করেছে মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৮১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরএলাকায় ৩ টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বৃহস্পতিবার মেয়র প্রথমে নাতিরাবাদ ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন বড় ড্রেন পরিদর্শন করতে যান। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরন সেক্টর প্রকল্পের আওতায় হবিগঞ্জ পৌরসভা এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ড্রেনটি নাতিরাবাদ কালভার্ট হতে শুরু হয়ে স্লুইস গেইট পর্যন্ত বিস্তৃৃত হবে। এ ড্রেনটি নির্মিত হলে হবিগঞ্জ পুরাতন খোয়াই নদী সহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে। মেয়র আলহাজ্ব জি, কে গউছ নাতিরাবাদ এলাকার পর একে একে পুরানমুন্সেফী বড় পুকুরপাড়া রাস্তা, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ক্রসরোড ও ষ্টাফ কোয়ার্টার রোড রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেন। তিনি প্রকৌশলীসহ নির্মাণকাজের মান যথাযথ হচ্ছে কিনা তা পড়খ করেন। মেয়র কাজের শতভাগ মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, খালেদা জুয়েল, সহকারী প্রকৌশলী নিরূপম দেব সহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com