বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গাঁজার চালান পাচারকালে মাধবপুরে পিকআপ আটক

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাঁজার চালান পাচারকালে ১৫০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ১১-১৯৯৪) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)। গতকাল মঙ্গলবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আন্দিউড়া এলাকা থেকে পিকআপ ভ্যানটি আটক করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানযোগে গাঁজা পাচারের সংবাদ পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য আন্দিউড়া এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করে। এ সময় পিকআপ তল্লাশি করে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। তবে পাচারকারী দলের কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com