বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মরহুম সামায়ুনের মৃত্যুদাবী’র চেক হস্তান্তর করেছে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরে মরহুম সামায়ুনের মৃত্যুদাবী’র চেক হস্তান্তর করেছে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল সোমবার বিকাল ৪টায় যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর জেলা কার্যালয়ে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিভিশনাল কো-অর্ডিনেটর মোঃ নুরুল আহাদ চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও পিনাকী চৌধুরী পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কে এম রফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাহার উদ্দিন বাহার, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পিপি এডঃ সালেহ আহমদ, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক শামীম আহসান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, কমরেড হিরেন্দ্র দত্ত, মিজানুর রহমান, মীর জিয়াউল হক, যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে মরহুম সামায়ুনের মৃত্যুদাবী’র আড়াই লাখ টাকার চেক তার স্ত্রী’র কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com