বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আ.লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ স্বাধীনতা অর্জনে রয়েছে আনন্দ এর পিছনে রয়েছে বেদনাও

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, স্বাধীনতা অর্জনে রয়েছে আনন্দ, তেমনিভাবে এর পিছনে রয়েছে বেদনাও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে বিজয় পেয়ে আমরা আনন্দিত। অপরদিকে স্বাধীনতা সংগ্রামে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা বোনের ইজ্জ্বত হারিয়ে বাঙালি জাতি বেদনাগ্রস্ত। পৃথিবী যতদিন থাকবে, এই আত্মত্যাগের কথা মানুষের মনে থাকবে।
গতকাল রবিবার সন্ধ্যায় মহান বিজয় দিবসের মাস উপলক্ষে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের পক্ষে ছিল না, তারাই এদেশকে পুনরায় পাকিস্তানে রূপান্তরিত করার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে বাঙালি জাতির ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকলে- পাকিস্তানের প্রেতাত্মা ও রাজাকার-আলবদরকে মন্ত্রী বানিয়ে এদেশকে কলঙ্কিত করতেন না। বিএনপি-জামায়াত লুটতরাজ আর জঙ্গি-সন্ত্রাবসবাদের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। এখনও তাদের সেই অপতৎপরতা অব্যাহত রয়েছে। এমপি আবু জাহির বলেন, সৎ ও যোগ্য নেত্রী হিসাবে জননেত্রী শেখ হাসিনা বিশ্বে ৩ নম্বর স্থানের গৌরব অর্জন করেছেন। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতিতে হয়েছেন বিশ্বে ৩ নম্বর। তাই তাদের দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে হলে গত দুইবারের ন্যায় আবারো নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পরিষদ সদস্য সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ও মোঃ আলাউদ্দিন, সদস্য শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবি শিকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রীনা, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক আপন মিয়া ও যুবলীগ সভাপতি ফারুক পাঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com