মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ পৌরসভায় বস্তি উন্নয়ন বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির মাসিক সভা

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির মাসিক সভা। গতকাল মঙ্গলবার বিকেলে কমিটির সভাপতি অর্পনা পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র বলেন হবিগঞ্জ পৌরসভা ইতিমধ্যে পৌরএলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। বস্তি এলাকার জনগনের জীবনমান উন্নয়নে পৌরসভা ক্ষুদ্র শিল্প, পারিবারিক স্বনির্ভরতা অর্জনে বিভিন্ন প্রকল্প গ্রহন ছাড়াও অবকাঠামোগত উন্নয়ন, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় নিয়মিত কর্মসূচী পালন করে আসছে। বস্তি এলাকার স্যানিটেশনের উপরও পৌরসভা গুরুত্ব আরোপ করছে। তিনি বস্তিউন্নয়ন কাজ বেগবান করতে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, পিয়ারা বেগমসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com