বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে নতুন খাদ্য গুদাম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৪৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নতুন খাদ্য গুদাম নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউপ, জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী, ছাইম উদ্দিন, আবু সিদ্দিক, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা জাপার যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, জাপা নেতা হাজী আব্দুল জব্বার, সাজ্জাদুর রহমান চৌধুরী, জেলা যুবসংহতির সাবেক যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন সুমন প্রমুখ। এ খাদ্য গুদাম নির্মাণে ব্যয় হবে প্রায় ২কোটি টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com