বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ৪৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃত লাল মিয়া উপজেলার জিকুয়া গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। তিনি জিকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর দায়িত্বে নিয়োজিত। একই গ্রামের আজমান আলীর মেয়ে জোসনা আক্তার বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে লাল মিয়ার বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছিলেন।
চুনারুঘাট থানার তদন্ত (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী লাল মিয়া পলাতক ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই রিপনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জিকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে লাল মিয়া (২২)কে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com