বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে শহীদ মিনারের উদ্বোধন করেন এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমএ মুনিম চৌধুরী বাবু এমপি বিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন এবং বিদ্যালয়ের প্যাসিলিটিজ ভবনের ২য় তলার কাজ অচিরেই আরম্ভ হবে বলে আশ্বস্থ করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ে আমার পূর্ব পুরুষরা লেখাপড়া করেছেন। তাই বিদ্যালয়ের উন্নয়নে সব সময় কাজ করে যাব। তিনি বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভূক্তিরও আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও শিক্ষার মানোন্নয়নে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শাহ গোলাম মুর্শেদ, সাবেক চেয়ারম্যান ও দাতা সদস্য আ.ক.ম ফখরুল ইসলাম, দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আলহাজ্ব এমএ মুমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জুহেদ আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com