রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি গঠন কামরুল সভাপতি, লিটন সেক্রেটারী

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের ২০১৮-২০১৯ সালের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম। বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন। সভায় সর্ব সম্মতিক্রমে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, জুনায়েদ আহমেদ, অর্থ সম্পাদক রাই রঞ্জন পাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান তাহের, দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিতু, এস. এম. সুলতান খান, ফখরুদ্দীন চৌধুরী আবদাল ও এস.আর. রুবেল মিয়া প্রমুখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে কামরুল ইসলামকে (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও মোঃ জামাল হোসেন লিটনকে (দৈনিক যায়যায়দিন) সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মহিদ আহমেদ চৌধুরী। আগামী ৩১ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক চুনারুঘাট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com