বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ২৫০ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ২শ’ ৫০ পিস ইয়াবাসহ আসাদুজ্জামান রুকন (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর শহরের বাল্লা ক্রোসরোডের বাসিন্দা দিদার হোসেনের ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলা মুছিকান্দি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চুনারুঘাট থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে এএসআই আলমাছ মিয়া ও আব্দুল্লাহ সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি কমিনিউটি হাসপতালের সামনে অভিযান চালায়। এ সময় পাচারকালে একটি প্যাকেটে ২৫০ ইয়াবাসহ আসাদুজ্জামান রুকনকে পুলিশ হাতে নাতে আটক করে। পুলিশ জানায় ২০১৭ সালে রুকনকে ২০পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। তার বিরুদ্ধে ইয়াবার মামলা রয়েছে। সে কুখ্যাত মাদক ব্যবসায় হিসেব চিহৃত।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেন, চুনারুঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার করার জন্য সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com