বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জন্মগতভাবে প্রতিবন্ধী শিশু রোগীর অভিবাবকদের নিয়ে সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জন্মগতভাবে প্রতিবন্ধী শিশু রোগীর অভিভাবকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতিন্দ্র চন্দ্র দেব ও ডাঃ গৌতম বরন মিস্ত্রী, সংস্থার সিলেট বিভাগীয় প্রধান ডাঃ মারুফ আহমেদ চৌধুরী (পি.জি.ও)। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোঃ শাহিন চৌধুরী, মোঃ শরীফ উদ্দীন চৌধুরী, ইকবাল আহমেদ, নেয়াজুল বর চৌধুরী, শাফিয়া আক্তার, এনামুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য যে, দাগ্লেনকো ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ওয়ার্ক লাইফ প্রোগ্রাম এর মাধ্যমে ২০১১ সাল হতে বাঁকা পায়ের পাতা শিশু রোগীদের বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জে এ পর্যন্ত ২৯৭ জন শিশু রোগিদেরকে এ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সভায় শতাধিক শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শিশু রোগিদের মাঝে খেলনা ও অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com