বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের পতিতযশা সাংবাদিক গফুর আল হাবিব আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পতিতযশা সাংবাদিক শাহ শেখ আব্দুল গফুর আল হাবিব আর নেই। তিনি গতকাল বুধবার সকালে সৌদি আরবের আল-নূর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিসজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসে ছিলেন। শাহ শেখ মাওলানা আব্দুল গফুর আল হাবিব বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের ১৯৬৫ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম শাহ শেখ মুন্সী হেফাজত উল্লাহ। তিনি ১৯৮৬ সনে দৈনিক আজাদী পত্রিকার বাহুবল প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক জালালাবাদী, আল মুজাহিদ-এর স্টাফ রিপোর্টার, দিনকাল, সাপ্তাহিক জনতার দলিল, পাকি সালাম, মাসিক মঈনুল ইসলাম, সাপ্তাহিক হবিগঞ্জ পরিক্রমা ও দৈনিক দেশজমিন পত্রিকার বাহুবল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
সদাহাস্যোজ্জল সাংবাদিক শাহ শেখ মাওলানা আব্দুল গফুর আল হাবিব-এর মৃত্যু সংবাদ বাহুবল আসার পর স্থানীয় সাংবাদিক ও আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে। বুধবার সন্ধ্যায় বাহুবল মডেল প্রেসক্লাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কাবের সিনিয়র সহ-সহভাপতি মাওলানা নূরুল আমীন। দোয়া পূর্ব আলোচনায় অন্যের মাঝে অংশগ্রহণ করেন কাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সহসভাপতি মাওলানা নূরুল আমীন ও পংকজ কান্তি গোপ, সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েল, নূরুল ইসলাম মনি, ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, আব্দুল মজিদ শেখ, আজিজুল হক সানু, এমএ জব্বার ফুল মিয়া, আব্দুল হান্নান রেনু, এম সাজিদুর রহমান, ইসমাইল মাহমুদ ফিরোজ ও মনিরুল ইষলাম শামীম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com