বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জনতা ব্যাংক নবীগঞ্জ শাখা’র ব্যবস্থাপক আব্দুল হাই এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনতা ব্যাংক নবীগঞ্জ শাখা’র ব্যবস্থাপক মোঃ আব্দুল হাই এর বিদায় সংবর্ধনা গত ৩০ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স হাজী তসক উল্লাহ অটো রাইস মেইলের ব্যপস্থাপনা পরিচালক মোঃ আমিনুর রহমান, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম বশির আহমদ, সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া, নবীগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক সিরাজুল ইসলাম, দৈনিক বিবিয়ানা’র সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, রুস্তুমপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওঃ ইদ্রিস আলী। বাগাউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়ার আলী, ব্যবসায়ী আলাউদ্দিন, জনতা ব্যাংক মারকুলি শাখা’র ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম চৌধুরী। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মান পত্র পাঠ করেন জনতা ব্যাংক নবীগঞ্জ শাখা’র কর্মকর্তা আনিছুর রহমান, সাংবাদিক মতিউর রহমান মুন্না। ব্যাংক কর্মকর্তা জিয়াউর রহমানের পরিচালনায় ও সিনিয়র অফিসার মখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগত ম্যানাজার রঘুনাথ রায়কে স্বাগত জানানো হয়। বিদায়ী ব্যপস্থাপক মোঃ আব্দুল হাইকে ফুলের শুভেচ্ছা জানানো হয় পরে জনতা ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের পক্ষে বিদায়ী ব্যবস্থাপক মোঃ আব্দুল হাইকে মান পত্র ও ক্যাশ প্রদান করা হয়। এ সময় ব্যাংক গ্রাহক/বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী ব্যপস্থাপক মোঃ আব্দুল হাই কে বিভিন্ন প্রকার উপহার প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা সভায় বক্তাগণ জনতা ব্যাংক ব্যবস্থাপক আব্দুল হাই এর দক্ষ ও অবিজ্ঞ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আব্দুল হাই এর মত সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপক বর্তমানে পাওয়া খুবই দুস্কর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com