মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে চোলাই মদ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৪২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্থানীয়ভাবে তৈরী চোলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের পরিমাণ ১২ কেজি। গতকাল রোববার সকালে উপজেলার দেবনগর এলাকা থেকে মদগুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আজিজুল হকের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com