বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভাদৈ এলাকায় সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারপুল (ভাদৈ) এলাকায় জমি দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। এ সময় ওই সড়কে আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী ও শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সূত্রে জানা যায়, ওই এলাকার তরফ বাজারের কিছু জমির দখল নিয়ে চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ও কিবরিয়ার মাঝে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় পশ্চিম ভাদৈ গ্রামের হামিদ (৩০), জুয়েল (২৮), মোহন (১২), ফরিদ (৫৫), কিবরিয়া (৬০), তৌহিদ (৩৫), মোশাহিদ (২৫), নুরুল হক (১৬), লিয়াকত (৬০), সাইফুল (২৫) ও সুফিয়া বেগম (৩২) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com