শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নাতিরাবাদ এলাকাবাসীর কৃতজ্ঞতা

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৬৯২ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় দেওয়ান শাহ উরসে গান-বাজনা ও লটারী জাতীয় খেলা বন্ধ করায় এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের এলাকাবাসী দেওয়ান শাহ উরসে অশ্লীল গান-বাজনা ও লটারী জাতীয় খেলা বন্ধ করায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ৪নং ওয়ার্ডের এলাকাবাসী মাজারের পবিত্রতা রক্ষায় সব মাজারের উরসে মহিলা শিল্পী দ্বারা গান-বাজনা ও অশ্লীলতা সম্পূর্ন রূপে নিষিদ্ধ করার জন্য প্রসাশনের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ৪নং ওয়ার্ডের এলাকাবাসী দেওয়ান শাহ উরসে অশ্লীল গান-বাজনা ও লটারী জাতীয় খেলা বন্ধ করার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এবং প্রশাসন কর্তৃক ওই উরসে অশ্লীল গান-বাজনা ও লটারী জাতীয় খেলা বন্ধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com