বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বড়ইউড়ি ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা ॥ হুমায়ুন কবির রেজাকে নৌকার মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা কৃষকলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রেজাকে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমীরীগঞ্জ) আসনে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়েছে। গতকাল বিকেলে বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন কৃষকলীগের এক বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এই জোর দাবী জানানো হয়।
বড়ইউড়ি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেকুল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক চনু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য হুমায়ুন কবির রেজা। বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগ নেতা এস এ মাহফুজ, মহিবুল আলম কাওছার, বানিয়াচং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা আবু সালেহ, লেচু মিয়া সহ সকল ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য হুমায়ুন কবির রেজা বলেন, বাল্যকাল থেকেই আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। জনগনের সুখে-দুখে সব সময় পাশে থাকার চেষ্টা করি। নৌকার বিজয় নিশ্চিত করতেই আমি তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে কাজ করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com