শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে বিএনপি’র নেতার মৃত্যুতে জেলা কমিটির সভাপতির শোক প্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলা বিএনপির সদস্য ও চৌমুহনী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান দুধ মিয়া (৭৫)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। শনিবার ভোর ৫ টায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। বাদ আছর তার নিজ গ্রাম চৌমুহনীর ইউনিয়নের গাজীপুর ঈদ গাঁ মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের বাড়ীতে ছুটে যান হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। জানাযা নামাযে সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ওমর আলী খান, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দির আল রনি, যুগ্ম আহবায়ক গোলাপ খান, আওয়ামীলীগের সহসভাপতি রহম আলী, জাপার সাধারন সম্পাদক আক্তার হোসেন মনির, যুবদল সভাপতি হাজী ফিরোজ মিয়াসহ সহস্র্রাধিক লোকজন অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com