বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে যুবদলের উদ্যোগে তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করেছে নবীগঞ্জ উপজেলা যুবদল। গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালী, অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কুহিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইছমত আহমেদ। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহি চৌধুরী।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ডাঃ সুজিত দাশ, উপজেলা যুব দলের সহ-সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বাচ্ছু, উপজেলা যুবদল নেতা জয়নাল আবেদীন, বাছিতুর রহমান চৌধুরী, এম এ মুহিত, উপজেলা যুবদলের তথ্য ও গবেষনা সম্পাদক নুরুল আমিন চৌধুরী, জয়নাল আবেদীন, সৈয়দ নোমান আহমেদ, মনিরুজ্জামান চৌধুরী মনির, খরছু মিয়া, আল-আমিন আহমেদ। এতে উপস্থিত ছিলেন সুহেল আহমেদ, তোফায়েল আহমেদ, মোঃ আফিজ মিয়া, মোঃ লিলু মিয়া, শিবলী মিয়া সহ উপজেলা যুবদল ও ইউনিয়ন কমিটির শতাদিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com