বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে র‌্যাবের হাতে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে চুনারুঘাট সরকারী ডিগ্রী কলেজ এর উত্তর পার্শ্বে দক্ষিণ হাতুন্ডা গ্রাম থেকে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীর নাম কাজল মিয়া (৪২)। তিনি দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত ছাদু মিয়া ছেলে। কাজল ওই এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। কাজল মিয়ার নিকট থেকে ৯৫টি প্লাষ্টিকের বোতলে ফেন্সিডিল, ৬টি কাচের বোতলে তরল ভদকা, ৪টি টিনের ক্যানে বিয়ারসহ মোট ১০৫ টি বোতল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। এছাড়া তার কাছ থেকে  ২ টি পুরাতন সচল মোবাইল ফোন ও ২ টি সিমকার্ড এবং মাদক বিক্রির ৯৭হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত কাজলকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com