বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অনতিবিলম্বে ছাত্রনেতা আকরামের মুক্তি দিতে হবে-সাবেক এমপি শেখ সুজাত

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, মিথ্যা মামলা দিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে নেতাকর্মীদের জনগণের কাছ থেকে ধমিয়ে রাখা যাবেনা। অনতিবিলম্বে ছাত্রনেতা আকরামের মুক্তির জুড়ালো দাবী জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুসহ বিএনপি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com