বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাজার স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে মাদ্রাসার সুপারসহ আহত-৪

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাজার স্থাপনকে কেন্দ্র করে রবিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমান (৬০)সহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সুপারকে ব্রাহ্মনবাড়ীয়া সদর আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর পৌর দাখিল মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমান স্বপ্নযোগে পৌর দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীরের ভিতরে শাহ সৈয়দ আব্দুল করিম শায়িত আছে বলে প্রচার করেন এবং এখানে মাজার স্থাপন করার জন্য পূর্ব মাধবপুরের কিছু লোকজনকে জানান। ফলে মাজার সমর্থকরা মাজারটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রবিবার সকাল ৯টার দিকে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি গ্রামবাসীকে নিয়ে সভা করেন। তবে সভায় কোনো নিষ্পত্তি হয়নি। এর জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। সংঘর্ষে মাজারের তত্ত্বাবধায়ক মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমানসহ ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সিদ্দিকুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখন পযন্ত কেউ মামলা দেয়নি। মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com