বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলার কাটিহারা আব্দুর রহিম চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে স্কুলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।  প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশের সঠিক নেতৃত্ব দিয়ে লাখাই তথা হবিগঞ্জের মুখ উজ্জল করবে। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে হবিগঞ্জ লাখাইয়ের উন্নয়নের রূপকার সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের মাধ্যমে বাস্তবায়ন করেছি। শিক্ষা বিস্তারে আরও অনেক কিছু করার সুযোগ আছে। সময়ে তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করব। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ এ কে এম সাদী’র সভাপতিত্বে এবং সদস্য গোলাম সারোয়ার ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বামৈ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মামুন, জেলা পরিষদ সদস্য মোর্শেদ কামাল, লাখাই থানার ও সি বজলার ররহমান, শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, আব্দুল মতিন, শাহ রেজাউদ্দিন আহমেদ, শেখ ফরিদ মিয়া, নাজমা বেগম, রায়হান মেম্বার, শাহীন মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com