বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

লস্করপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে-আতিক পল্লীবন্ধু এরশাদের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে অন্য সরকারের আমলে হয়নি

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৩
  • ৭০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর লাখাই আসনে জাপা মনোনীত এমপি আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, পল্লীবন্ধু এরশাদের ৯ বছরের শাসন আমলে যে উন্নয়ন হয়েছে, পরবর্তীতে অন্য কোন সরকারের আমলে সেই উন্নয়ন হয়নি। তাই দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচিত করুন। সম্প্রতি তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ সব কথা বলেন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুর রহিম আহাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, দপ্তর সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী মেম্বার, হবিগঞ্জ পৌর কৃষক পার্টি সাধারণ সম্পাদক গাজী নিজবাহ, যুবসংহতির আহবায়ক আব্দুল মোক্কাদ্দীম নিশু, সদস্য সচিব কাউছার আহমেদ, সদর উপজেলা সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান লিটন, নুরুল হক, ইউনিয়ন জাপার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, গোপায়া ইউনিয়ন জাপা সভাপতি আব্দুর রহিম, পৌর ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক অয়ন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com