বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে যুবতীর ফাঁস লাগানো লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে রিতা বেগম আকলিমা (১৮) নামে যুবতীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে দিঘিরপাড়স্থ গ্রামীণফোন টাওয়ারের নিচে টিনসেডের ঝুপড়ি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কাচারীকান্দি গ্রামের মৃত মুখলেছ মিয়ার মেয়ে। প্রায় ১৫ বছর ধরে সে  শায়েস্তাগঞ্জে বসবাস করছে।
মা জাহানারা জানান, সুমন মিয়া নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বছর খানেক আগে বিয়ে হয়। স্বামীর সংসারে ১/২মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে। রিতা চলে আসে বাবার বাসায়। পরে জনৈক শিপন নামে এক যুবকের সঙ্গে আবার প্রেমের সম্পর্ক হয়। এরমধ্যেই আরো ২/৩টি বিয়ে হয়েছে। সবমিলিয়ে নিজের প্রতি নিজের রাগ-ক্ষোভের কারণেই আত্মহত্যার পথ বেচে নেয় রিতা।
শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com