বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিভিন্ন রোগে আক্রান্ত ৭ জন রোগীকে আর্থিক অনুদান দিলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৫০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান ক্যান্সার, প্যরালাইজড ও যক্ষ্মা রোগে আক্রান্ত ৭ জন রোগীকে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৪ লাখ টাকার চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত এক লাখ টাকার চেক কাগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসুস্থ মোঃ নুরুল ইসলাম কে প্রদান করা হয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গানপুর গ্রামের মাহতাব মিয়া, উত্তর সাঙ্গর গ্রামের মোঃ সামছুল হক তালুকদার, ধনপুর গ্রামের ফজলুর রহমান তালুকদার, নাগুড়া গ্রামের রনজিত কুমার দাস, কবিরপুর গ্রামের মদন দাস, সিকন্দরপুর গ্রামের মোছাঃ খাইরুন ন্নেছা কে তিনি লাখ টাকার চেক প্রদান করেন আলহাজ্ব এড মোঃ আব্দুল মজিদ খান এমপি।
এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ যাচ্ছে। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের ন্যায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ , কৃষি সহ সার্বিক বিষয়ে অভূতপূর্ন উন্নয়ন হয়েছে। আমার নির্বাচনী এলাকার অসংখ্য দূরারোগ্য রোগে আক্রান্ত মানুষকে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com