মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কুমিল্লা-সিলেট মহাসড়কে ভারী যানচলাচল সাময়িক বন্ধ

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৪৯১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল থেকে পুনিয়াউট পর্যন্ত রাস্তার সংস্কার কাজের জন্য ভারী যানবাহন চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সড়ক বিভাগ। গত বৃহস্পতিবার থেকে এ মহাসড়কে এ নির্দেশনা কার্যকর রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগ সূত্রে জানা যায়, মহাসড়কে সংস্কার কাজ ও গত দুই যাবৎ অতিবৃষ্টির কারণে নতুন সংস্কারের বর্ধিত অংশে নতুন বালু মধ্যে প্রায় অতিরিক্ত বোঝাই গাড়ি দেবে যাওয়া কারণে সড়কে যানজটসহ সংস্কার কাজের বিরাট ব্যাঘাত ঘটছে। তাই পরবর্তীত নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সড়কে ১৫টনের অধিক সকল প্রকার যানচলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাস, প্রাইভেটকার, পিকভ্যান এ জাতীয় যান চলাচলে কোন ধরণের কোন নিষেধাজ্ঞা নেই।
জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ মজিবুর রহমান জানান, সড়ক বিভাগ আমাদেরকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানোর নতুন কাজের বর্ধিত অংশে সকল প্রকার যান চলাচল সাময়িক বন্ধ রেখেছি। আমরা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই আইন বলৎবত রাখব। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে রাস্তার নতুন সংস্কার কাজের জন্য ১৫টনের অধিক যানচলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তীত নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com