বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে চুরি, ছিনতাই ও হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৭২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ চুরি, ছিনতাই ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে। তাদের ধরতে গিয়ে পুলিশসহ আসামীরা আহত হয়েছে। গত বৃহস্পতিবার গভীররাতে থানার এসআই জাকির হোসেন ও শাহীনের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ থানার বিভিন্ন গ্রামে অভিযান চালায়। এ সময় লাদিয়া গ্রামের মৃত মোক্তার হোসেনের পুত্র আইনুল হক (৪৫), চানপুর গ্রামের শুকুর আলীর পুত্র মিন্টু মিয়া (৩০), সুরাবই গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র সুহেল মিয়া (২৫) ও পুরাসুন্দা গ্রামের আব্দুল হাকিমের পুত্র সুহেল মিয়া (২৮)। গতকাল শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আসামীদের হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, জনতা ও পুলিশের সাথে ধস্তাধস্তিকালে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com