বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ফায়ার সার্ভিস রোড ও জজকোর্টের সামনের রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদকারী টিম ফায়ার সার্ভিস রোড ও জজকোর্টের সামনের রাস্তায় অভিযান চালায়। জজকোর্টের সামনে দীর্ঘদিন যাবত ফুটপাতে অবৈধভাবে টং দোকান স্থাপন করে ব্যবসা করায় বেবী ষ্ট্যান্ড এলাকায় যানজটের সৃষ্টি হতো। এ অভিযানের ফলে ওই এলাকায় যানজট কমবে বলে মনে করছেন এলাকাবাসী। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন শহরের যানজট নিরসন, পথচারীদের ভোগান্তি লাঘব, শহরের সৌন্দর্য্য ও শৃংখলা ফিরিয়ে আনতে অবৈধস্থাপনা উচ্ছেদ অভিযান কার্যকরী ভূমিকা রাখবে। তিনি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com