বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলায় জেলা পরিষদের প্রায় ৪৫টি প্রকল্পে কোটি টাকার উন্নয়ন টেন্ডার

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৬৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হবিগঞ্জ জেলা পরিষদ কর্তৃক প্রায় ৪৫টি প্রকল্পের মাধ্যমে কোটি টাকার টেন্ডার করা হয়েছে। এ ব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। দেশরতœ শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নবীগঞ্জ ও বাহুবলে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আরো অধিকতর উন্নয়নের জন্য প্রকল্প বাস্তাবায়নে টেন্ডার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, নবীগঞ্জের মানুষের প্রতি হৃদয়ের টান রয়েছে। যার প্রেক্ষিতে অন্য উপজেলার চেয়েও এই উপজেলায় অতিরিক্ত কিছু কাজ করতে হচ্ছে। তিনি বলেন, ইতিপুর্বে অনেক এমপি হয়েছেন। তবে আশানুরুপ উন্নয়ন হয়নি। তবে তিনি জেলা পরিষদের দায়িত্ব নেয়ার পর নবীগঞ্জ ও বাহুবলে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, বিভিন্ন শিক্ষা ও ধমীয় প্রতিষ্টানে ব্যাপক উন্নয়ন করেছেন। চলতি বছরও শুধুমাত্র নবীগঞ্জ উপজেলায় ৪৫টি প্রকল্পের মাধ্যমে কোটি টাকা টেন্ডার করেছেন এবং ভবিষ্যতে আরো পরিকল্পনা হাতে নিয়েছেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। টেন্ডারকৃত প্রকল্পের কাজ গুলো দ্রুত বাস্তবায়িত হওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারদের নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com