বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৫৪৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের দেশমঞ্চে কেক কেটে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।
‘নাটক হোক শৃংখলিত মানুষের মুক্তির গান’ এই শ্লোগানে ১৯৯৩ সালের ৫ অক্টোবর সংগঠটির যাত্রা শুরু হয়। ২৪ বছর পেরিয়ে আজ ২৫-এ পর্দাপন করেছে দেশ নাট্যগোষ্ঠী। সংগঠনের সাধারণ সম্পাদক হারুন সাঁই এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। পরে রাজু বিশ্বাস ও নুরুল হকের সঞ্চালনায় ১৯৯৩ সাল থেকে ২০১৭ সালের এ পর্যন্ত ‘আমাদের নাটক এবং গান’ শিরোনামে বিশেষ পরিবেশনায় অংশগ্রহন করে সংগঠনের শিল্পীবৃন্দ।
সংগঠনের সভাপতি এডঃ হুমায়ুন কবির সৈকতের সভাপতিত্বে  ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান এর পরিচালনায় শুভেচ্ছা বিনিময় করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি মঈনুল হাসান রতন, কবি অপু চৌধুরী, কবি মনসুর, সাইফুল ইসলাম কায়েস, আকিকুর রহমান অপু, নৃত্য প্রশিক্ষণ সুজন চৌধুরী, সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, কাজী শাহানা ইসলাম, মামুন আল রশিদ, ফারুক দেওয়ান, মুখলেছুর রহমান, আব্দুল ওয়াহেদ, সোহেল চৌধুরী, আল কাদির ফারুক, শিশুদেশ এর সভাপতি মিজানুর রহমান সুমন, সহ-সভাপতি শামীমুর রহমান, সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, বাবুল আহমেদ, কবির আহমেদ জুম্মান, আল আমিন, শাহীন, যোসেফ হাবিব প্রমুখ। পরে নৃত্য প্রশিক্ষক সুজন চৌধুরী ও নৃত্য বিভাগের ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com