মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সড়ক পারাপারের সময় বাস চাপায় পথচারী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৬৭২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ভানুদেব গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত পথচারী হলেন, দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের মৃত হাজী ইদ্রিস আলীর পুত্র মটাই মিয়া (৫০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৯টার দিকে মটাই মিয়া সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহণের একটি বাস তাকে  ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা মহা-সড়কে প্রায় ১ঘন্টা যানচলাচল বন্ধ করে রাখে। ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেঁ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং যানচলাচল স্বাভাবিক করেন। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com