বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ধুলিয়াখাল-মিরপুর সড়কে টমটম উল্টে আহত ৮

  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৭৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল-মিরপুর সড়কে টমটম উল্টে খাদে পড়ে নারী পুরুষসহ ৯ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার  বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কের সুঘর গ্রামের কাছে সুপার ব্রিকসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী হাবিলীতে ঘড়ভাঙ্গা অনুষ্টান দেখতে মিরপুর থেকে টমটম রিজার্ভ করে রওয়ানা দেন তারা। পথিমধ্যে সুঘর নামক স্থানে টমটমটি আসলে ব্রিজের কাছে রাস্তার পাশে একটি ভাঙ্গায় টমটমের চাকা পড়ে গেলে টমটমটি উল্টে রাস্তার প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ৮জন আহত হন। আহতরা হলেন বাহুবল উপজেলার অমৃতা খাগাউড়া গ্রামের মৃত আদরিছ মিয়ার স্ত্রী কলমচান বিবি (৫৫), একই গ্রামের জমির আলীর স্ত্রী হুসনা বেগম (৩০), ছুবান মিয়ার স্ত্রী জমিলা বেগম (৫০), আব্দুল মন্নানের স্ত্রী জায়েদা খাতুন (৪৭), আনোয়ারা খাতুন (২২), মুক্তা (২০), বাগদাইর গ্রামের আরশেদ মিয়া (৬০) ও টমটম চালক রুবেল (১৬)। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com