শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতার মৃত্যুর গুজব ॥ নবীগঞ্জে ছাত্রলীগ নেতা জায়েদ চৌধুরী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৯২ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সিনিয়র এবং জুনিয়র দ্বন্দ্বের জের হিসেবে সোমবারের সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা হেভেনের মৃত্যুর গুজবে নবীগঞ্জে তোলপাড় শুরু হয় গতকাল। একাধিক অপারেশনে ওই নেতার জ্ঞান না ফেরায় আতংক ছড়িয়ে পড়ে। সর্বশেষ গতকাল বিকেলে জ্ঞান ফেরার কিছুক্ষণ পর অবস্থার অবনতি ঘটে। এ রিপোর্ট লেখার সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে। ছাত্রলীগের তরফ থেকে মৃত্যুর গুজবকে নাকচ করা হয়েছে। সিলেট মিডিকেলে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতার অবস্থান নিয়ে স্বজনদের মধ্যে উদ্ধেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে গতকাল রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জায়েদ চৌধুরীকে আটক করেছে পুলিশ। এনিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী উপজেলা ছাত্রলীগের দুই যুগ্ম আহবায়কসহ ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, আধিপত্য নিয়ে বিভক্ত ছাত্রলীগে গত বছর থেকেই বিরোধ চলে আসছিল। সোমবার রাতে সিনিয়র ছাত্রলীগ নেতারা বিরোধ নিরসনের উদ্যোগ নেন। রাত সাড়ে দশটায় বিদ্যমান দু’গ্রপের সমঝোতার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছাত্রলীগের দুইকর্মী হেভেন চৌধুরী (২৬) এবং কলেজ ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ (২৭) আহত হয়। হেভেন চৌধুরীর মাথায় গুরুতর আঘাত রয়েছে। গুরুতর আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগ সূত্র জানায়, কলেজ ছাত্রলীগ নেতা পারভেজ, হেভেন গ্র“পের সাথে ছাত্রলীগ নেতা কাশেম ও মুনায়েম, মুছা, সুমন, ঝুনু গ্র“পের বিরোধ ছিল। সোমবার রাতে দু’গ্র“প শহরের নতুন বাজার মোড়ে জড়ো হয়। এসময় সিনিয়র ছাত্রলীগ নেতারা দু’গ্র“পকে নিবৃত্ত করার চেষ্টা করেন। আধিপত্য নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, আহত হেভেনের মাথায় অপারেশন হয়েছে। চিকিৎসকরা বলেছেন অপারেশন সফল হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানোগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান হাবিব।
এদিকে, গতকাল রাত সাড়ে ৮টায় শহরের সোনারখনি নিকটবর্তী বাসা থেকে পুলিশের এসআই নুর মোহাম্মদ,আরিফ এবং মিজানের নেতৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে জায়েদ চৌধুরীকে আটক করে। থানায় আটক ওই নেতা বলেন, সংঘর্ষের সাথে আমি জড়িত নই। উপজেলা আওয়ামীলীগের জনৈক নেতার ইন্ধনে মিথ্যা অভিযোগে আমাকে আটক করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল বলেন, মিথ্যা অভিযোগে ছাত্রলীগ নেতা জায়েদ চৌধুরীকে আটক করা হয়েছে। অহেতুক কাউকে হয়রাণী না করার আহবান জানান তিনি। ছাত্রলীগ নেতাদের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত শহরের জনপদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com