শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর-এম এ রহিম

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শেখ হাসিনার সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে জাতীয় উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সকলকে অবদান রাখার আহবান জানিয়ে তিনি আরো বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ উৎসাহ-উদ্দীপনা-ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
মৌলভী বাজারের কৃতি সন্তান, সাবেক ব্রিটিশ কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি সি আই পি এম. এ রহিম। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মৌলভীবাজার সদর মডেল থানাধীন খলিলপুর ইউনিয়ন ও মনুমুখ ইউনিয়নে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন।
এসময় তাঁর সাথে ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনকার আহমদ, ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি অলিউর রহমান অলি, খালিছুর রহমান, সাধারন সম্পাদক  এম এ হাকিম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শিহাব আহমেদ শিবু, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা এম মুজিবুর রহমান, খলিলপুর ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি শেখর দত্ত পুলক, আওয়ামী লীগ নেতা চন্দন ভৌমিক, দেওয়ান নগর পুজা উদযাপন কমিটির সভাপতি ধনপতি গোপ, আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া, যুবলীগ নেতা গিয়াস মিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com