সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

৩০০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩০০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট সদর কোম্পানী এবং ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের র‌্যাব সদস্যরা গত ১৪ আগস্ট রাত ১০টার দিকে যৌথ অভিযান চালায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ^রোড এলাকার মায়ের দোয়া খাবার হোটেল এর সামনে নীল ও হলুদ রংয়ের ১টি বড় ট্রাকের গতিরোধ করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকের ভেতরে থাকা ৬ জন পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকের ভিতরে ২টি সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হচ্ছে- সিলেট জেলার কানাইঘাট উপজেলার নয়াখোলা গ্রামের আব্দুল হকের পুত্র ট্রাক চালক মোঃ খায়রুল ইসলাম (৪৫), গোলাপগঞ্জ উপজেলার দাড়াবর গ্রামের মানিক মিয়ার পুত্র নাজমুল হাসান পান্না (২২), কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাও গ্রামের আকবরআলীর পুত্র মোঃ মকলিছুর রহমান (২৮), একই উপজেলার তেলিখাল গ্রামের আসমান আলীর পুত্র মোঃ সুহেব হোসেন (২০) এবং ভোলাগঞ্জ কালাসদক গ্রামের মোতালেব মিয়ার পুত্র মোঃ হায়দার আলী (৪০)।
পরে মালামালসহ আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com