বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পবিস ভিলেজ-ইলেকট্রিশিয়ানের জেলা কার্যকরী কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পবিস ভিলেজ ইলেকট্রিশিয়ানের জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পবিস ভিলেজ ইলেকট্রিশিয়ান উপদেষ্টা পরিষদের সভাপতি মোঃ আলাই মিয়া। ইলেকট্রিশিয়ান মোঃ তোফাজ্জল ইসলামের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভিলেজ ইলেকট্রিশিয়ান সুনির্মল দাস, জিতেন্দ্র বৈদ্য, মোহাম্মদ আলী সরকার, মোঃ-মহি উদ্দিন লস্কর, মোঃ সাদিকুর রহমান (জূম্মান), অমিয় দেব, মোঃ কবির মিয়া, মোঃ-রহিম উল্লা প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ইলেকট্রিশিয়ান মোঃ শাহেদ মিয়াকে সভাপতি ও ভিলেজ ইলেকট্রিশিয়ান মোহাম্মদ আলী সরকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী হবিগঞ্জ পবিস ভিলেজ ইলেকট্রিশিয়ানের জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, সহ-সভাপতি ইলেকট্রিশিয়ান মোঃ আইয়ূব আলী, মোঃ মস্তোফা মিয়া, মীর হারুন মিয়া ও শ্যামল শুল্ক বৈদ্য, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কবির ও মোঃ দরবেশ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আহমেদ, কোষাধ্যক্ষ শ্রী-চয়ন দেব, সহ-কোষাধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ মিঠুন মিয়া ও মোঃ আবুল বাশার হারুন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান ও মোঃ শাহিনুজ্জামান নোমান, দপ্তর সম্পাদক সুমন দেব, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুর রহমান এবং সদস্য সচিব মোঃ তোফাজ্জল ইসলাম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com