বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ গোলাপ খানের সভাপতিত্বে দোয়া ও মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মামুন, ফারুক রানা, বিএনপি নেতা ফজলুর রহমান বুলেট, আনোয়ার হোসেন, আব্দুর রহিম দুলাল, মফিজ মিয়া, কাউসার মিয়া, সেলিম মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী, মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, রাশেল আহম্মদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজ, জুলহাসউদ্দিন রিংকু। দোয়া পরিচলনা করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম। তাছাড়া সাবেক জেলা বিএনপির সভাপতি আলাহাজ¦ সৈয়দ মোঃ ফয়সলের পক্ষ থেকে নোয়াপাড়া সাহেব বাড়ী জামে মসজিদে, মাধবপুর পৌর শহরের ফায়ার সাভির্স মসজিদে সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি’র উদ্যোগে, পশ্চিম মাধবপুর জামে মসজিদে সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার উদ্যোগে, খাঁনবাড়ীামে মসজিদে পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খানের উদ্যোগে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com