শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে চুনারুঘাটে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঢাকার গাজীপুর মহানগরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি এবং দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ১৩ আগস্ট বাদ আছর চুনারুঘাট মধ্যবাজারস্থ থানা রোডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেনও সদস্য নোমান আহমদ, জিলানী আখঞ্জীসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com